পিক্সেল ফোনে গুগল অ্যাপস ব্যবহারে ভোগান্তি

৫ নভেম্বর, ২০২৪ ১৫:৫৫  

গুগলের বিভন্ন অ্যাপস চলমান ও আপডেটেড রাখতে অন্যতম ভূমিকা রাখে গুগল প্লে সার্ভিসেস। তাবে হটাৎ করেই কিছু পিক্সেল ফোনে গুগলে প্লে সার্ভিসেস কাজ করছে না। খবর ফোনএরিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও রেডিটে কিছু ব্যবহারকারী জানিয়েছেন, হটাৎ করেই গুগলের তৈরি অ্যাপস কাজ করছে না। সেখানে দেখানে হচ্ছে যে, আপনার ডিভাইসটি গুগল প্লে সার্ভিস সমর্থন করছে না।

সমস্যাটি যে পুরাতন ডিভাইসে হচ্ছে এমনটি নয়। কারণ কিছু পিক্সেল ৯ প্রো এক্সএল ডিভাইসেও এমনটি ঘটছে বলে জানানো হয়েছে।

গুগল প্লে সার্ভিস অ্যান্ড্রয়েড সফটওয়্যারের কোর হিসেবে কাজ করছে। এর মাধ্যমে গুগলের বিভিন্ন সেবা যেমন সাইনইন, ম্যাপস, ব্যাকগ্রাউন্ড সার্ভিস ও অ্যাপসের লাইব্রেরি ব্যবহৃত হয়।

তবে ঠিক কি কারণে এমনটি ঘটছে তা এখনও জানা যায়নি। তবে কেউ কেউ রিসেন্ট আপডেট আনইনস্টল করে অথবা ফোন রিসেট দিয়ে এই বিভ্রাট সমাধান করতে পেরেছেন বলে জানা গেছে।

ডিবিটেক/বিএমটি